ছাদ বাগানের জন্য সঠিক মাটি তৈরির সহজ নিয়ম

ছাদ বাগান শুরু করার সময় সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে তা হলো — “কোন মাটি ব্যবহার করব?” ভুল মাটি দিয়ে শুরু করলে গাছ বাড়তে চায় না, পাতা হলুদ হয়ে যায়, আর অনেক সময় গাছই মরে যায়। অথচ সঠিক মাটির মিশ্রণ তৈরি করা মোটেও কঠিন কাজ না।

কেন সাধারণ মাটি টবের জন্য যথেষ্ট না

জমির সাধারণ মাটি টবে দিলে পানি নিষ্কাশন (drainage) ভালো হয় না — টবের ভেতরে পানি জমে গাছের শিকড় পচে যায়। তাই টবের মাটিতে এমন কিছু উপাদান মেশাতে হয় যা মাটিকে ঝুরঝুরে রাখে, প্রয়োজনীয় পুষ্টি দেয়, আর পানি ধরে রাখারও সুযোগ দেয়।

আদর্শ অনুপাত

আমাদের অভিজ্ঞতায় দেখা সবচেয়ে কার্যকর মিশ্রণ (ভাগে):

  • ৪০ ভাগ দোআঁশ মাটি — মূল ভিত্তি, শিকড় দাঁড়ানোর জায়গা
  • ৩৩ ভাগ ভার্মিকম্পোস্ট — প্রাকৃতিক পুষ্টির উৎস, মাটিকে উর্বর করে
  • ১০ ভাগ শুকনো গোবর গুঁড়া — মাটির জৈব পদার্থ ও ধীরে পুষ্টি বাড়ায়
  • ১৫ ভাগ কোকোপিট — মাটি ঝুরঝুরে রাখে, পানি ধরে রাখতে সাহায্য করে

উপরের ভাগ অনুযায়ী মেপে ভালোভাবে মেশান। এরপর প্রতি ১০ কেজি তৈরি মাটিতে ৩০০ গ্রাম অণুখাদ্য (জৈব পুষ্টি মিশ্রণ) মিশিয়ে দিন। খুব কচি চারা লাগালে ২% (১০ কেজিতে ২০০ গ্রাম) দিয়ে শুরু করুন।

মিশিয়ে ৫–৭ দিন ছায়ায় রেখে দিন, মাঝে একবার উল্টে দিন, তারপর গাছ লাগান। এটাই হলো “one-time” কাজ — টব তৈরির সময় একবারই এই মিশ্রণ লাগবে।

এরপর নিয়মিত যত্ন

মাটি তৈরির পর প্রতি ৩০–৪৫ দিন পর পর অল্প পরিমাণ ভার্মিকম্পোস্ট প্রয়োগ করলে গাছ দীর্ঘদিন সুস্থ ও সতেজ থাকে। ফল বা ফুল গাছে আসার আগে-পরে একটু বাড়তি যত্ন নিলে ফলন আরও ভালো হয়।

একটা ছোট্ট পরামর্শ

শুরুতে অল্প পরিমাণে (এক-দুইটা টব দিয়ে) চেষ্টা করে দেখুন। মিশ্রণ, পানি দেওয়ার নিয়ম রপ্ত হয়ে গেলে ধীরে ধীরে বাগান বড় করুন — তাড়াহুড়ো করে অনেকগুলো টবে একসাথে শুরু করলে যত্ন নেওয়া কঠিন হয়ে পড়ে।

আজই শুরু করুন

ল্যাব-টেস্টেড, সরকার স্বীকৃত ভার্মিকম্পোস্ট ও জৈব সার — ক্যাশ অন ডেলিভারিতে সারাদেশে।

শপ দেখুন

আরও পড়ুন

10 October, 2026 · 1 মিনিটে পড়ুন

রেডি মিক্স মাটি কীভাবে ব্যবহার করবেন: ছাদবাগানের তৈরি মাটি

রেডি মিক্স মাটিতে কী কী মেশানো আছে, কীভাবে ব্যবহার করবেন, ৫০ কেজিতে কয়টা টব ভরবে এবং লাগানোর পরে কী যত্ন…

পড়ুন →
7 October, 2026 · 1 মিনিটে পড়ুন

কোকোপিট ব্লক ব্যবহারের সহজ নিয়ম: ভেজানো থেকে টবে দেওয়া

কোকোপিট ব্লক কীভাবে ভেজাবেন, ১ কেজি ব্লকে কতটা কোকোপিট হয়, কেন সার মেশাতে হয়, সহজ ভাষায় ধাপে ধাপে।

পড়ুন →
31 August, 2026 · 1 মিনিটে পড়ুন

ছাদ বাগানের জন্য সঠিক টব বাছাই করবেন কীভাবে

গাছের ধরন অনুযায়ী সঠিক টব বাছাই না করলে যত ভালো মাটি-সারই দিন না কেন গাছ ভালো হবে না। টবের সাইজ,…

পড়ুন →
Powered byScaleUp OS