শর্তাবলী
সর্বশেষ হালনাগাদ: ৩ সেপ্টেম্বর, ২০২৬
১. অর্ডার ও পেমেন্ট
ওয়েবসাইটে অর্ডার করার সময় সঠিক নাম, মোবাইল নম্বর ও ঠিকানা দেওয়া আবশ্যক, যাতে ডেলিভারি নির্বিঘ্নে সম্পন্ন হয়। আমরা নিম্নলিখিত পেমেন্ট পদ্ধতি গ্রহণ করি:
- ক্যাশ অন ডেলিভারি (পণ্য হাতে পাওয়ার পর পেমেন্ট)
- বিকাশ
- নগদ
- রকেট
ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার কোম্পানির কন্ডিশন চার্জ প্রযোজ্য — প্রথম ১,০০০ টাকায় ২০ টাকা, এরপর প্রতি ১,০০০ টাকায় আরও ১০ টাকা করে, যা কুরিয়ারে পণ্য গ্রহণের সময় পরিশোধ করতে হয়।
২. ডেলিভারি
পণ্য ডেলিভারি সম্পূর্ণ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে করা হয়:
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস
- করতোয়া কুরিয়ার সার্ভিস
রংপুরের পীরগঞ্জ থেকে সারাদেশে ডেলিভারি করা হয় — সাধারণত অর্ডারের ২–৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে যায়। অর্ডার করার সময় কাস্টমার হোম ডেলিভারি অথবা কুরিয়ার পয়েন্ট ডেলিভারি — দুটোর মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন।
অর্ডার করার সময় অবশ্যই জেলা সদরসহ ভারী পার্সেল ডেলিভারি হয় এমন কুরিয়ার শাখার নাম সঠিকভাবে লিখুন। ভুল ঠিকানার কারণে ডেলিভারি বিলম্ব বা সমস্যা হলে কুলসুম এগ্রো দায়ী থাকবে না।
৩. পণ্য ফেরত নীতি
পণ্য ফেরত দিতে চাইলে নিম্নলিখিত শর্ত প্রযোজ্য:
- পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন
- ফেরত পাঠাতে হলে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে
- ফেরতের ডেলিভারি চার্জ কাস্টমারকে বহন করতে হবে
- পণ্য অক্ষত ও অব্যবহৃত অবস্থায় ফেরত দিতে হবে
৪. ক্ষতিপূরণ নীতি
কুরিয়ার সার্ভিসের কারণে পণ্য হারিয়ে গেলে, ক্ষতিগ্রস্ত হলে বা ওজনে কম হলে কুলসুম এগ্রো সংশ্লিষ্ট কুরিয়ার কোম্পানির ক্ষতিপূরণ নীতি অনুযায়ী কাস্টমারকে ক্ষতিপূরণ প্রদান করতে বাধ্য থাকবে। এ বিষয়ে কুলসুম এগ্রো কুরিয়ার কোম্পানি থেকে ক্ষতিপূরণ আদায় করে কাস্টমারকে প্রদান করবে।
৫. শর্ত পরিবর্তন
কুলসুম এগ্রো যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে। পরিবর্তিত শর্ত ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার সাথে সাথে কার্যকর হবে, তাই মাঝে মাঝে এই পাতাটি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে।
৬. যোগাযোগ
শর্তাবলী সংক্রান্ত যেকোনো প্রশ্নে যোগাযোগ করুন:
- ফোন / WhatsApp: 01742-163640
- ইমেইল: [email protected]

ScaleUp OS