মাটির সাথে বন্ধুত্ব, ফসলের সাথে ভালোবাসা
২০০৯ সাল থেকে ১০০% প্রাকৃতিক ভার্মিকম্পোস্ট ও জৈব সার তৈরি করছি — একজন নারী উদ্যোক্তার হাত ধরে, রংপুরের পীরগঞ্জ থেকে শুরু হওয়া একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
কুলসুম আক্তারের গল্প
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা গ্রামের মেয়ে কুলসুম আক্তার। স্কুলজীবনে এস.এস.সি পরীক্ষার্থী থাকা অবস্থায় একটি ছোট্ট কম্পোস্ট প্রকল্প দিয়ে যাত্রা শুরু করেন — যা পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকায় সচিত্র প্রতিবেদনের মাধ্যমে প্রথম আলোচনায় আসে।
সেই ছোট্ট প্রকল্প আজ একটি প্রতিষ্ঠিত ভার্মিকম্পোস্ট উৎপাদন প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। কুলসুম এগ্রো এখন কেঁচো সার, ট্রাইকোডার্মা মিশ্রিত জৈব সার ও অন্যান্য অর্গানিক ফার্টিলাইজার উৎপাদন করে — যা সারাদেশের কৃষক ও ছাদ বাগানিদের কাছে পৌঁছে যাচ্ছে।
স্থানীয় কৃষক ও নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন
শুধু নিজের খামার না — আশেপাশের কৃষক ও নারীদের হাতে-কলমে ভার্মিকম্পোস্ট তৈরির প্রশিক্ষণ দিয়ে আসছেন কুলসুম আক্তার, যাতে তারাও নিজেদের জমি বা বাড়িতে জৈব সার তৈরি করতে পারেন।




যে কারণে আমাদের ওপর ভরসা করতে পারেন
১০০% জৈব
কোনো কেমিক্যাল বা ভেজাল নেই, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি
ল্যাব-টেস্টেড
প্রতিটি ব্যাচ স্বীকৃত ল্যাবরেটরিতে পরীক্ষিত ও মানসম্মত
সরকার স্বীকৃত
অর্থ মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে স্বীকৃতিপ্রাপ্ত
পরিবেশবান্ধব
মাটি ও পরিবেশের জন্য নিরাপদ, টেকসই উৎপাদন পদ্ধতি
বছরের পর বছর অর্জনের গল্প

স্কুলে কম্পোস্ট প্রকল্প
এস.এস.সি পরীক্ষার্থী থাকা অবস্থায় ছোট্ট কম্পোস্ট প্রকল্প দিয়ে শুরু, জাতীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশ

স্পিকারের প্রশংসা
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কর্তৃক পরিদর্শিত ও প্রশংসিত

DAE সম্মাননা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পীরগঞ্জ থেকে উপজেলা ফলদ বৃক্ষ মেলায় অর্গানিক ফসল উৎপাদনে সহায়তার জন্য সম্মাননা

গণমাধ্যমে সংবর্ধনা
U TV Live থেকে সংবর্ধনা ও স্বীকৃতি লাভ

ফাউন্ডেশন সম্মাননা
"নিজের বলার মত একটা গল্প" ফাউন্ডেশনের ৮ম আয়োজনে সম্মাননা লাভ

স্থানীয় সংবর্ধনা
স্থানীয় পর্যায়ে সংবর্ধনা ও সম্মাননা অর্জন

সেইপ সম্মাননা
অর্থ মন্ত্রণালয় থেকে সেইপ স্বপ্নজয়ী নারী প্রশিক্ষণার্থী সম্মাননা লাভ

প্রজ্ঞা ফাউন্ডেশন সম্মাননা
কেঁচো সার উৎপাদন করে কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য প্রজ্ঞা ফাউন্ডেশন থেকে সম্মাননা লাভ
আমাদের প্রোডাক্ট দেখুন
বিশুদ্ধ, প্রাকৃতিক ও গুণগত মানসম্পন্ন ভার্মিকম্পোস্ট ও জৈব সার — আজই অর্ডার করুন।
ScaleUp OS