রেডি মিক্স মাটি (50 কেজি)

ওজন: 50 কেজি
Original price was: 950.00৳ .Current price is: 900.00৳ . -5% OFFসাশ্রয় 50৳

কুলসুম এগ্রো রেডি মিক্স মাটি দোআঁশ মাটি, কোকোপিট ও ভার্মিকম্পোস্ট সঠিক অনুপাতে মিশিয়ে তৈরি, সরাসরি ব্যবহারের উপযোগী।

  • ✔ আলাদা করে মাটি প্রস্তুতের ঝামেলা নেই
  • ✔ অনুখাদ্য মিশ্রিত
  • ✔ ঝুরঝুরে ও পানি নিষ্কাশনে উপযোগী
  • ✔ 50 কেজির বস্তায় পাওয়া যায়

Out of stock

  • ক্যাশ অন ডেলিভারি
  • 100% জৈব ও ল্যাব-টেস্টেড
  • সরকারি পুরস্কারপ্রাপ্ত
  • 2009 থেকে নিজস্ব কারখানায় উৎপাদিত
সারাদেশে 2-4 দিনের মধ্যে ডেলিভারি পাবেন হোম ও পয়েন্ট — দুই ধরনের ডেলিভারিই পাওয়া যায়, চেকআউট পেজে গিয়ে বেছে নিতে পারবেন

প্রোডাক্ট বিবরণ

রেডি মিক্স মাটি

দোআঁশ মাটি, কোকোপিট ও ভার্মিকম্পোস্ট সঠিক অনুপাতে মিশিয়ে তৈরি রেডি মিক্স মাটি। আলাদা করে মাটি প্রস্তুত করার ঝামেলা নেই।

কেন ব্যবহার করবেন

  • সরাসরি ব্যবহারযোগ্য: নতুন গাছ লাগানো বা টব পরিবর্তনের সময় সরাসরি ব্যবহার করা যায়, বাড়তি মাটি বা সার মেশানোর দরকার হয় না
  • অনুখাদ্য মিশ্রিত: প্রয়োজনীয় অনুখাদ্য আগে থেকেই মেশানো, তাই গাছ শুরু থেকেই পুষ্টি পেতে সহায়ক
  • ঝুরঝুরে ও নিষ্কাশনে উপযোগী: শিকড়ে বাতাস চলাচলে সহায়ক, জলাবদ্ধতার ঝুঁকি কম
  • সব গাছে উপযোগী: টব, ছাদবাগান ও নার্সারিতে ফুল, ফল, সবজি সব ধরনের গাছ লাগাতে ব্যবহার করা যায়

ব্যবহারবিধি

টবে বা বেডে সরাসরি ঢেলে গাছ লাগান, তারপর হালকা পানি দিন। বিস্তারিত জানতে ব্যবহার নির্দেশিকা পাতায় দেখুন।

কাদের জন্য

ছাদবাগানি, শখের বাগানি ও নার্সারির মালিক, যাঁরা তৈরি মাটিতে সহজে গাছ লাগাতে চান।

কেন কুলসুম এগ্রো

2009 সাল থেকে আমরা নিজস্ব কারখানায় জৈব সার ও জৈব কৃষি উপকরণ তৈরি করছি। রেডি মিক্স মাটি আমাদের তত্ত্বাবধানে সঠিক অনুপাতে তৈরি। ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে পাওয়া যায়।

প্যাক

50 কেজির বস্তা।

প্রমাণ ও স্বীকৃতি

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন

এই মাটিতে কী কী মেশানো আছে?

দোআঁশ মাটি, কোকোপিট ও ভার্মিকম্পোস্ট সঠিক অনুপাতে মেশানো, সাথে ৩% অণুখাদ্য (জৈব পুষ্টি মিশ্রণ: হাড়ের গুঁড়া, খৈল, ট্রাইকোডার্মা ইত্যাদি)।

কিনে সরাসরি গাছ লাগাতে পারব, আলাদা সার লাগবে?

গাছ লাগানোর সময় আলাদা মাটি বা সার মেশানোর দরকার নেই। তবে পরে সাধারণ গাছে প্রতি ৩০–৪৫ দিন পর পর সার দিন।

টবে পানি জমে গাছ নষ্ট হবে না তো?

মাটি ঝুরঝুরে ও পানি নিষ্কাশনে উপযোগী, শিকড়ে বাতাস চলাচল করে, তাই জলাবদ্ধতার ঝুঁকি কম।

৫০ কেজিতে কয়টা টব ভরবে?

টবের আকারের ওপর নির্ভর করে। আনুমানিক ১০ ইঞ্চি টব ৫–৬টা, ১২ ইঞ্চি টব ৩–৪টা, ১৪ ইঞ্চি টব ২–৩টা। মাটি কতটা চেপে ভরেন, তার ওপরও কিছুটা কমবেশি হয়।

কোন কোন গাছে ব্যবহার করা যায়?

ফুল, ফল, সবজি, সব ধরনের গাছে। টব, ছাদবাগান ও নার্সারির জন্য উপযোগী।

Powered byScaleUp OS