প্রিমিয়াম অনুখাদ্য (Micronutrients)

Price range: 900.00৳  through 1,700.00৳ 

গাছের অপরিহার্য খাদ্য উপাদান একসাথে!

এখনই অর্ডার করুন
  • ক্যাশ অন ডেলিভারি
  • ১০০% জৈব ও ল্যাব-টেস্টেড
  • সরকারি পুরস্কারপ্রাপ্ত
  • ২০০৯ থেকে নিজস্ব কারখানায় উৎপাদিত
সারাদেশে সাধারণত ২-৪ দিনের মধ্যে ডেলিভারি পাবেন হোম ও পয়েন্ট — দুই ধরনের ডেলিভারিই পাওয়া যায়, চেকআউট পেজে গিয়ে বেছে নিতে পারবেন

প্রোডাক্ট বিবরণ

এটি রাসায়নিক ক্ষুদ্র-পুষ্টি নয়, হাড়ের গুঁড়া, নিম খৈল, সরিষার খৈল, ট্রাইকোডার্মা সহ অন্যান্য জৈব উপাদান দিয়ে তৈরি ১০০% জৈব পুষ্টি মিশ্রণ।

প্রিমিয়াম অনুখাদ্য (মাইক্রোনিউট্রিয়েন্ট) 

এটি অল্প পরিমাণে প্রয়োজন হলেও গাছের সামগ্রিক বৃদ্ধি ও সঠিক কার্যকারিতার জন্য অপরিহার্য। নিচে গাছের অনুখাদ্যের ৭টি গুরুত্বপূর্ণ উপকারিতা তুলে ধরা হলো:

১। ফল ও ফুল ধরার উন্নতি:

অনুখাদ্য যেমন বোরন ফুল এবং ফলের বৃদ্ধি উন্নত করে, ফলে ফলন বৃদ্ধি পায় এবং মান উন্নত হয়।

২। ফটোসিন্থেসিসের কার্যক্রমে সহায়তা:

আয়রন এবং ম্যাঙ্গানিজ গাছের ফটোসিন্থেসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, যা গাছের শক্তি উৎপাদনে সাহায্য করে।

৩। এনজাইম কার্যক্রম সক্রিয় করা:

কপার, জিঙ্ক এবং মলিবডেনাম গাছের এনজাইম কার্যক্রম সক্রিয় করে, যা গাছের অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলিকে সুষ্ঠুভাবে চালিয়ে যেতে সাহায্য করে।

৪। মাটির পুষ্টি শোষণে সহায়তা:

অনুখাদ্য গাছের শিকড়ের কার্যকারিতা বাড়িয়ে মাটি থেকে নাইট্রোজেন, ফসফরাস, এবং অন্যান্য পুষ্টি শোষণে সহায়তা করে।

৫। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি:

জিঙ্ক এবং বোরন গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রোগ এবং পোকামাকড়ের আক্রমণ কমাতে সাহায্য করে।

৬। কোষ বিভাজন ও প্রসারণ উন্নত করা:

বোরন কোষ বিভাজন এবং প্রসারণে সহায়তা করে, যা গাছের বৃদ্ধি এবং শাখা-প্রশাখা গঠনে সহায়ক।

৭। ফল ও সবজির রঙ ও স্বাদ উন্নত করা:

অনুখাদ্য যেমন ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম গাছের ফল ও সবজির রঙ এবং স্বাদ উন্নত করে, যা বাজারজাতকরণের জন্য গুরুত্বপূর্ণ।

 

এগুলো গাছের বৃদ্ধি ও উৎপাদনশীলতাকে টেকসই ও উন্নত করতে সাহায্য করে।

অনুখাদ্য ব্যবহারের আরও কিছু সুবিধা সমূহঃ

গাছের দ্রুত স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে।
✅পাতা সতেজ ও সবুজ রাখে।
✅ক্লোরোসিস থেকে গাছকে রক্ষা করে।
✅থমকে যাওয়া বৃদ্ধি রোধ করে।
✅পাতা কুকুড়ে যাওয়া রোধ করে।
✅ফল ও ফুলের সাইজ বড় করে।
✅ফলের স্বাভাবিক আকৃতি বজায় রাখে।
✅ফলের মিষ্টতা বাড়াতে সাহায্য করে।
✅ফল ফেটে যাওয়া রোধ করে।
✅ফুল ফল ঝরা রোধ করে।

 

ব্যবহার বিধি:

✅প্রতি ৩/৪ মাস পর পর ব্যবহার করুন

✅ছোট টবে ৬০/৭০ গ্রাম

✅মাঝারি টবে ১০০/১২০ গ্রাম

✅বড় টবে ১৫০/১৭০ গ্রাম

প্রমাণ ও স্বীকৃতি

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন

এটা কী দিয়ে তৈরি?

হাড়ের গুঁড়া, নিম খৈল, সরিষার খৈল, ট্রাইকোডার্মা সহ অন্যান্য জৈব উপাদান দিয়ে তৈরি ১০০% জৈব পুষ্টি মিশ্রণ।

এটা কি রাসায়নিক ক্ষুদ্র-পুষ্টি (জিংক, বোরন)?

না। এটি রাসায়নিক ক্ষুদ্র-পুষ্টি নয়, জৈব উপাদানের পুষ্টি মিশ্রণ।

কতটুকু ও কত দিন পর পর দেব?

গাছ ও টবের আকার অনুযায়ী প্রতি গাছে ৫০–১৫০ গ্রাম, ৩ মাসে একবার ব্যবহার করুন।

কীভাবে প্রয়োগ করব?

গাছের গোড়া থেকে একটু দূরে মাটি আলগা করে ঝুরঝুরে করে নিয়ে মিশিয়ে দিন, তারপর পানি দিন।

কীভাবে সংরক্ষণ করব?

শুকনো ও ছায়াযুক্ত জায়গায় রাখুন, প্যাকেট ভালোভাবে বন্ধ রাখুন এবং শিশু ও পোষা প্রাণীর নাগালের বাইরে রাখুন।

Powered byScaleUp OS