ট্রাইকোডার্মা মিশ্রিত ভার্মিকম্পোস্ট
- 🎁 অফার 2 ব্যাগ নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি
- স্ট্যান্ডার্ড 40 কেজি: বাজেট-বান্ধব জৈব সার
- প্রিমিয়াম 40 কেজি: ট্রাইকোডার্মা মিশ্রিত, মাটিবাহিত ছত্রাক ও রোগ প্রতিরোধে সহায়ক
- প্রিমিয়াম ভার্মি 40 কেজি + অনুখাদ্য 5 কেজি মোট 45 কেজি। গাছের সম্পূর্ণ পুষ্টি এক প্যাকেজে
- ক্যাশ অন ডেলিভারি
- 100% জৈব ও ল্যাব-টেস্টেড
- সরকারি পুরস্কারপ্রাপ্ত
- 2009 থেকে নিজস্ব কারখানায় উৎপাদিত
প্রোডাক্ট বিবরণ
কুলসুম এগ্রোর ট্রাইকোডার্মা মিশ্রিত ভার্মিকম্পোস্ট কেঁচো থেকে তৈরি 100% জৈব সার, যা ছাদবাগান, শাকসবজি, ফুল ও ফলের গাছের জন্য উপযোগী।
কেন ব্যবহার করবেন?
- প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ করে: ট্রাইকোডার্মা ছত্রাক ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাককে দমন করে গাছকে সুস্থ রাখে।
- গাছের শিকড় শক্তিশালী করে: শিকড়ের চারপাশে একটি জৈব প্রাচীর তৈরি করে, যা পুষ্টি গ্রহণে সহায়তা করে ও শিকড়ের বৃদ্ধি বাড়ায়।
- ফসলের উৎপাদন বৃদ্ধি পায়: ট্রাইকোডার্মা উদ্ভিদ বৃদ্ধিকারী হরমোন তৈরি করে, ফলে গাছ দ্রুত বাড়ে ও ফলন বেশি হয়।
- মাটির গুণমান ও উর্বরতা উন্নত করে: ভার্মিকম্পোস্ট মাটিকে ঝুরঝুরে ও জৈব পদার্থে সমৃদ্ধ করে তোলে।
- টেকসই ও নিরাপদ কৃষি নিশ্চিত করে: এই সার সম্পূর্ণ প্রাকৃতিক ও রাসায়নিকমুক্ত — ফলে পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদে মাটির ক্ষতি হয় না।
- সব ধরনের গাছের জন্য উপযোগী: ছাদ বাগান, শাকসবজি, ফুল, ফল — সব ক্ষেত্রেই সমান কার্যকর।
কোন প্যাক কার জন্য?
- স্ট্যান্ডার্ড 40 কেজি: বাজেটে নিয়মিত ব্যবহারের জৈব সার। ট্রাইকোডার্মা ছাড়া।
- প্রিমিয়াম 40 কেজি: ট্রাইকোডার্মা মেশানো, কেঁচো থেকে মাটির চাড়িতে তৈরি। রোগ প্রতিরোধ ও সবল শিকড়ের জন্য।
- প্রিমিয়াম ভার্মি + অনুখাদ্য 45 কেজি: প্রিমিয়াম ভার্মিকম্পোস্ট 40 কেজির সাথে 5 কেজি প্রিমিয়াম অনুখাদ্য। সার আর অনুখাদ্য, সম্পূর্ণ পুষ্টি এক প্যাকেজে।

প্রিমিয়াম ভার্মিকম্পোস্টের ল্যাব পরীক্ষার ফল
ল্যাব পরীক্ষার ফলাফল অনুযায়ী প্রিমিয়াম ভার্মিকম্পোস্টে রয়েছে:
- জৈব পদার্থ (Organic Matter): 18.20%
- জৈব কার্বন (Organic Carbon): 11.48%
- নাইট্রোজেন (N): 2.00%
- ফসফরাস (P): 0.51%
- পটাশিয়াম (K): 0.30%
- সালফার (S): 0.30%
- জিঙ্ক (Zn): 0.09%
- pH: 7.3
- C:N অনুপাত: 8.90 : 1
ব্যবহারবিধি
টবের আকার অনুযায়ী প্রতি 30–45 দিন পর পর দিন (পরিমাণ আনুমানিক, টবের আকৃতি ও মাটি অনুযায়ী কিছুটা কম-বেশি হতে পারে):
- ছোট টব (8–10 ইঞ্চি): প্রায় 100–300 গ্রাম
- মাঝারি টব (12–14 ইঞ্চি): প্রায় 250–500 গ্রাম
- বড় টব (16–20 ইঞ্চি): প্রায় 400 গ্রাম–1 কেজি
- বড় Grow Bag/Drum: প্রায় 1–1.5 কেজি
জমির নিয়ম ও মাটি তৈরির রেসিপিসহ বিস্তারিত জানতে আমাদের ব্যবহার নির্দেশিকা পাতায় দেখুন।
কাদের জন্য
ছাদবাগানি, শখের বাগানি, সবজি ও ফলবাগানের চাষি, যাঁরা ট্রাইকোডার্মা মেশানো মানসম্মত জৈব সার চান।
কেন কুলসুম এগ্রো
2009 সাল থেকে আমরা নিজস্ব কারখানায় জৈব সার তৈরি করছি। প্রিমিয়াম ভার্মিকম্পোস্ট তৈরি হয় আমাদের তত্ত্বাবধানে, ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে পাওয়া যায়।
প্যাক
- স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম: 40 কেজির বস্তা।
- প্রিমিয়াম ভার্মি + অনুখাদ্য: 40 কেজি ভার্মিকম্পোস্টের বস্তা ও 5 কেজি অনুখাদ্য, মোট 45 কেজি।
প্রমাণ ও স্বীকৃতি
প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন
কীভাবে এই সার ব্যবহার করব?
গাছের গোড়ার মাটি একটু আলগা করে সার দিন, মাটির সাথে হালকাভাবে মিশিয়ে পরিমাণমতো পানি দিন। সরাসরি শিকড়ে ঠেসে দেবেন না। বিস্তারিত নিয়ম আমাদের "ব্যবহার নির্দেশিকা" পাতায় আছে।
কত দিন পর পর সার দিতে হবে?
সাধারণ গাছ ও টবে প্রতি ৩০–৪৫ দিন পর একবার। ফল বা ফুলের গাছে ফল/ফুল আসার আগে ও পরে ১ মাস পর পর। মাটিতে বা জমিতে লাগানো গাছে প্রতি ২–৩ মাসে একবার যথেষ্ট।
এই সার কি ১০০% জৈব?
হ্যাঁ, কুলসুম এগ্রোর সার ১০০% জৈব ও ল্যাব-টেস্টেড, ২০০৯ সাল থেকে নিজস্ব কারখানায় উৎপাদিত।
সার কীভাবে সংরক্ষণ করব?
শুকনো ও ছায়াযুক্ত জায়গায় রাখুন, প্যাকেট ভালোভাবে বন্ধ রাখুন এবং শিশু ও পোষা প্রাণীর নাগালের বাইরে রাখুন।
ট্রাইকোডার্মা মেশানো সারের বাড়তি সুবিধা কী?
মাটিতে উপকারী অণুজীব বাড়ায় এবং ক্ষতিকর ছত্রাক দমনে সাহায্য করে, ফলে মাটি ও ফসলের রোগবালাই নিয়ন্ত্রণে সহায়ক হয়।
ScaleUp OS