ভার্মিকম্পোস্ট ব্যবহারের সঠিক নিয়ম
টব থেকে কৃষি জমি — সঠিক পরিমাণে ব্যবহার করলে পাবেন সর্বোচ্চ ফলন। নিচে সহজ হিসাব দেওয়া হলো।
নিয়মিত সার দেওয়ার পরিমাণ (প্রতি ৩০–৪৫ দিন পর পর) — টব প্রথম তৈরির মাটির মিশ্রণ না, সেটার জন্য "মাটি তৈরির রেসিপি" ট্যাব দেখুন।
| টবের সাইজ | আনুমানিক মাটির পরিমাণ | ভার্মিকম্পোস্ট |
|---|---|---|
| ৮ ইঞ্চি | প্রায় ৫ – ৭ কেজি | প্রায় ১০০ – ২০০ গ্রাম |
| ১০ ইঞ্চি | প্রায় ৮ – ১০ কেজি | প্রায় ২০০ – ৩০০ গ্রাম |
| ১২ ইঞ্চি | প্রায় ১০ – ১৪ কেজি | প্রায় ২৫০ – ৪০০ গ্রাম |
| ১৪ ইঞ্চি | প্রায় ১৪ – ১৮ কেজি | প্রায় ৩৫০ – ৫০০ গ্রাম |
| ১৬ ইঞ্চি | প্রায় ১৭ – ২২ কেজি | প্রায় ৪০০ – ৬০০ গ্রাম |
| ১৮ ইঞ্চি | প্রায় ২০ – ২৮ কেজি | প্রায় ৫০০ – ৮০০ গ্রাম |
| ২০ ইঞ্চি | প্রায় ২৫ – ৩৫ কেজি | প্রায় ৭৫০ গ্রাম – ১ কেজি |
| বড় Grow Bag / Drum | প্রায় ৩৫ – ৫০+ কেজি | প্রায় ১ – ১.৫ কেজি |
উপরের পরিমাণগুলো আনুমানিক। টবের আকৃতি, গভীরতা ও Growing Media অনুযায়ী পরিমাণ কিছুটা কম-বেশি হতে পারে।
৪০ কেজি প্যাকেজ কেন?
শুকনো ও ছায়াযুক্ত জায়গায় রাখলে ভার্মিকম্পোস্ট দীর্ঘদিন সংরক্ষণ করা যায় — তাই একবারে ৪০ কেজি নিয়ে রাখলে বারবার অর্ডার করার ঝামেলা থাকে না, আর নিয়মিত প্রয়োগের হিসেবে খরচও কম পড়ে।
| জমির পরিমাণ | ভার্মিকম্পোস্ট |
|---|---|
| প্রতি শতাংশ (১ শতক) | ৩ – ৫ কেজি |
| প্রতি কাঠা (১.৬৫ শতক) | ৭ – ১০ কেজি |
| প্রতি বিঘা (৩৩ শতক) | ১০০ – ১৬৫ কেজি |
উপরের পরিমাণগুলো আনুমানিক। ফসল/সবজির ধরন ও মাটির প্রকৃতি অনুযায়ী পরিমাণ কিছুটা কম-বেশি হতে পারে।
ভার্মিকম্পোস্ট কিনুনটব প্রথম তৈরি করার সময়ের মাটির মিশ্রণ (one-time) — নিয়মিত সার দেওয়ার পরিমাণের জন্য "টবের জন্য" ট্যাব দেখুন।
আদর্শ টবের মাটি কীভাবে তৈরি করবেন?
সঠিক অনুপাতে মাটি, জৈব সার ও drainage material-এর সমন্বয় গাছের জন্য একটি ঝুরঝুরে ও উপযোগী growing media তৈরি করতে সাহায্য করে।
অন্যান্য প্রোডাক্টের ব্যবহার নির্দেশিকা
ভার্মিকম্পোস্ট ছাড়া আমাদের অন্য প্রোডাক্টগুলোও কীভাবে ব্যবহার করবেন, নিচে সংক্ষেপে দেওয়া হলো।
প্রিমিয়াম ট্রাইকোডার্মা ( ১ কেজি )
- টবে/গাছে: গাছপ্রতি ১০–২০ গ্রাম টবের মাটির সাথে মিশিয়ে ব্যবহার করুন
- বীজ শোধন: প্রতি কেজি বীজে ২০ গ্রাম ট্রাইকোডার্মা মিশিয়ে বপনের আগে শোধন করুন
- জমিতে: প্রতি শতাংশে আনুমানিক ২৫০ গ্রাম কম্পোস্ট সারের সাথে মিশিয়ে প্রয়োগ করুন
- স্প্রে হিসেবে: প্রতি লিটার পানিতে ৩–৫ গ্রাম মিশিয়ে ৭–১০ দিন পরপর গাছে স্প্রে করুন
প্রিমিয়াম ট্রাইকো কম্পোস্ট ( ৪০ কেজি )
- বড় টবের ফুল/ফলগাছে: গাছপ্রতি ৩–৭ কেজি
- আলু: প্রতি শতাংশে ৭ কেজি
- সবজি: প্রতি শতাংশে ৫ কেজি
- ভুট্টা: প্রতি শতাংশে ৮ কেজি
- ধান: প্রতি শতাংশে ৭ কেজি
শিংকুচি জৈব সার ( ১০ কেজি )
- জমিতে: প্রতি বিঘায় ১৫–২০ কেজি, চাষের সময় মাটির সাথে মিশিয়ে দিন
- টব/গাছে: প্রতি গাছে ২০–৩০ গ্রাম করে ২–৩ মাস পরপর প্রয়োগ করুন
গরুর গোবর গুঁড়া
- টবের মাটি তৈরিতে: মোট মাটির আনুমানিক ৩০% পরিমাণ গোবর গুঁড়া মিশিয়ে ব্যবহার করুন
- নতুন মাটি/বীজতলা তৈরিতে: প্রতি শতাংশে আনুমানিক ৮০ কেজি (২ মণ) মাটির সাথে মিশিয়ে দিন
- নিয়মিত ব্যবহারে: মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন, সরাসরি গাছের গোড়ায় না দেওয়াই ভালো
প্রিমিয়াম কোকোপিট ব্লক
- ফোলানোর নিয়ম: ৫ কেজি ব্লক ২০–২৫ লিটার পানিতে ২০–৩০ মিনিট ভিজিয়ে রাখলে ফুলে নরম হয়ে যায়
- টবের মাটি তৈরিতে: ওপরের "মাটি তৈরির রেসিপি" অনুযায়ী মোট মিশ্রণের ২০% কোকোপিট ব্যবহার করুন
প্রিমিয়াম হাড়ের গুঁড়া (১০ কেজি)
- টবে/গাছে: প্রতি টবে ৩০–৪৫ গ্রাম, ২–৩ মাস পরপর প্রয়োগ করুন
- জমিতে: প্রতি শতাংশে ১–২ কেজি মাটির সাথে মিশিয়ে দিন
- প্রয়োগের সময়: গাছ লাগানোর আগে বা মাঝামাঝি সময়ে দিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়
প্রিমিয়াম অনুখাদ্য (Micronutrients)
- প্রতি গাছে ১০০–১৫০ গ্রাম
- প্রতি ৩ মাসে একবার ব্যবহার করুন
- পদ্ধতি: গাছের গোড়া থেকে একটু দূরে মাটি আলগা করে ঝুরঝুরে করে নিয়ে মিশিয়ে দিয়ে পানি দিন
কখন, কীভাবে প্রয়োগ করবেন
- সাধারণ গাছ ও টব: প্রতি ৩০–৪৫ দিন পর পর একবার ব্যবহার করুন
- ফল/ফুল গাছ: ফল বা ফুল আসার আগে ও পরে ১ মাস পর পর প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায়
- মাটিতে/জমিতে লাগানো গাছ: প্রতি ২–৩ মাস পর পর একবার প্রয়োগ করলেই যথেষ্ট
সঠিক প্রয়োগ পদ্ধতি
মাটির ঠিক ওপরে সার ছিটিয়ে রেখে দেবেন না। গাছের গোড়া থেকে কিছুটা দূরে টবের ওপরের মাটি ১–২ ইঞ্চি হালকাভাবে আলগা করে ভার্মিকম্পোস্ট মিশিয়ে দিয়ে পানি দিয়ে দিতে হবে।
১
১. মাটি আলগা করা
২
২. সার দেওয়া
৩
৩. মিশিয়ে দেওয়া
৪
৪. পানি দেওয়া
যা মনে রাখবেন
- সরাসরি গাছের গোড়া/শিকড়ে সার ঠেসে না দিয়ে মাটির সাথে হালকাভাবে মিশিয়ে দিন
- প্রয়োগের পর অবশ্যই পরিমাণমতো পানি দিন — শুকনো অবস্থায় ফেলে রাখবেন না
- নির্দিষ্ট মাত্রা মেনে চলুন — প্রয়োজনের তুলনায় বেশি সার দিলে গাছের ক্ষতি হতে পারে
- সংরক্ষণ: শুকনো ও ছায়াযুক্ত জায়গায় রাখুন, প্যাকেট ভালোভাবে বন্ধ রাখুন
- শিশু ও পোষা প্রাণীর নাগালের বাইরে রাখুন

ScaleUp OS