ট্রাইকোডার্মা মাটির উপকারী ছত্রাক। এটি ক্ষতিকর ছত্রাক, ব্যাকটেরিয়া ও নেমাটোড দমন করে এবং মাটিবাহিত রোগ (শিকড় পচা, গোড়া পচা, চারা মরা) কমাতে সাহায্য করে।
কীভাবে ব্যবহার করবেন
- টবে: গাছপ্রতি ১০–২০ গ্রাম মাটির সাথে মিশিয়ে দিন।
- জমিতে: প্রতি শতাংশে ২৫০ গ্রাম কম্পোস্টের সাথে মিশিয়ে প্রয়োগ করুন।
- বীজ শোধন: প্রতি কেজি বীজে ৫–১০ গ্রাম মিশিয়ে বপনের আগে শোধন করুন।
- স্প্রে: প্রতি লিটার পানিতে ৩–৫ গ্রাম মিশিয়ে ৭–১০ দিন পরপর স্প্রে করুন। বিকেলে বা মেঘলা দিনে করা ভালো।
সতর্কতা
- রাসায়নিক ছত্রাকনাশকের সাথে একসাথে ব্যবহার করবেন না, ওটা ট্রাইকোডার্মাকে মেরে ফেলে।
- পাতায় স্প্রের চেয়ে মাটি ও শিকড়ে প্রয়োগে ফল বেশি নিশ্চিত।
সংরক্ষণ
ঠান্ডা, শুকনো ও ছায়াযুক্ত জায়গায় রাখুন, সরাসরি রোদ ও গরম থেকে দূরে। খোলার পর প্যাকেট ভালো করে বন্ধ রাখুন।
প্রোডাক্ট দেখুন: প্রিমিয়াম ট্রাইকোডার্মা (১ কেজি) · ট্রাইকোডার্মা মিশ্রিত ভার্মিকম্পোস্ট
ScaleUp OS